ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ার চাতলপাড় ডিগ্রি কলেজের ১০ শিক্ষক ১৫ বছর ধরে বেতনহীন Logo লাখাইয়ের বুল্লা বাজারে সিসি ক্যামেরা অচল, দফায় দফায় চুরিতে ব্যবসায়ীদের আতঙ্ক Logo এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Logo বাহুবলে অবৈধ বালুর বিরুদ্ধে রাতভর ইউএনও উজ্জ্বল রায়ের অভিযান, ৫০০ ঘনফুট বালুসহ ২ ট্রাক্টর জব্দ Logo লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ Logo ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ Logo বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক Logo বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ শেষ হবে দুই মাসে Logo চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন

মাধবপুরে পিতা-মাতার ওপর হামলা, আহত ৩; থানায় অভিযোগ

হবিগঞ্জর মাধবপুর উপজেলায় পিতা-মাতা ও স্বজনদের ওপর হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে এক ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর সন্তোষপুর গ্রামের বাসিন্দা মো. ভুট্টু মিয়া তার ছেলে বুরহান উদ্দিন ও পুত্রবধূ শারমিন আক্তারের বিরুদ্ধে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকে দীর্ঘদিন ধরে একই বাড়িতে আলাদা বসবাস করলেও অভিযুক্তরা পরিবারের ভরণপোষণ ও দায়িত্ব পালন করছিলেন না।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, বুরহান উদ্দিন নিয়মিত মাদক সেবন ও জুয়া খেলায় আসক্ত এবং প্রায়ই পরিবারের কাছে টাকা দাবি করতেন। একপর্যায়ে টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবার সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। এরপর ছেলে ও পুত্রবধূ মিলে ভুট্টু মিয়াকে মারধর করেন।

এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে আরও কয়েকজন স্বজনকে লাঠিপেটা করা হয়। এতে অন্তত তিনজন আহত হন। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা ঘরের টিনের বেড়া, সিম গাছ ও একটি টমটম গাড়ি ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।

স্থানীয়রা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ অভিযোগ গ্রহণ করে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার চাতলপাড় ডিগ্রি কলেজের ১০ শিক্ষক ১৫ বছর ধরে বেতনহীন

error:

মাধবপুরে পিতা-মাতার ওপর হামলা, আহত ৩; থানায় অভিযোগ

আপডেট সময় ১১:৩৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬