ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মরেও অমর লিটন দাশ, মেডিকেল শিক্ষায় দেহ দান Logo ডোপ টেস্ট পজিটিভ, পুলিশ সুপার নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত Logo মঙ্গলবার রাত থেকে কলকারখানায় আগের মতো গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo মাধবপুরের ঐতিহ্যবাহী ফিল্টার শিল্প বিলুপ্তির পথে Logo জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় মঙ্গলবার Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে

হবিগঞ্জ–৪ আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল এগিয়ে

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল ধানের শীষ প্রতীক নিয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

উপজেলার ১৮৪টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে ২৮টি চা বাগান এলাকায় ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১৮৪টি কেন্দ্রের মধ্যে ঘোষিত ১১৪টি কেন্দ্রের ফলাফলে সৈয়দ মোঃ ফয়সল পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ২৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন পেয়েছেন ৪৬ হাজার ৯৭২ ভোট। অবশিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল যুক্ত হলে ব্যবধান আরও বাড়বে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ফলাফল ঘোষণার পর নোয়াপাড়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সৈয়দ মোঃ ফয়সল আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “প্রিয় মাধবপুর–চুনারুঘাটবাসী, আপনাদের মহামূল্যবান ভোটে আমাকে নির্বাচিত করায় আমি কৃতজ্ঞ। দলমত নির্বিশেষে সকলের প্রতিনিধি হিসেবে কাজ করব।”

তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি ১৯৯১ সাল থেকে তাঁর রাজনৈতিক পথচলায় যারা পাশে ছিলেন, তাদের অবদানের কথাও স্মরণ করেন।

চা শ্রমিক ও সনাতন সম্প্রদায়ের ভোটারদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের আস্থা ও সমর্থন তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। নির্বাচনের পর সবাইকে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি একটি উন্নত ও বাসযোগ্য মাধবপুর–চুনারুঘাট গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মরেও অমর লিটন দাশ, মেডিকেল শিক্ষায় দেহ দান

error:

হবিগঞ্জ–৪ আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল এগিয়ে

আপডেট সময় ০৮:১৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬