
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিনগুলোতে রাজনৈতিক অঙ্গনে সরকারের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা ও পর্যালোচনা চলছে। এই প্রেক্ষাপটে ইসলামি চিন্তাবিদ ড. এনায়েতুল্লাহ আব্বাসী তার নিজস্ব মূল্যায়ন প্রকাশ করেছেন।
তিনি মনে করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারে।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ডের মাধ্যমে ড. এনায়েতুল্লাহ আব্বাসী লেখেন, অনুধাবনমূলক বিশ্লেষণের মাধ্যমে যতটুকু বুঝতে পেরেছেন, ইনশাআল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার গঠন করবে এবং আগামীর রাষ্ট্রনায়ক হবেন তারেক রহমান। তিনি আরও উল্লেখ করেন, আল্লাহ তায়ালা সব বিষয়ে সম্যক অবগত।
ড. আব্বাসীর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ভোটগ্রহণের আগ মুহূর্তে সরকার গঠন সংক্রান্ত এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও বিশ্লেষণের অংশ হিসেবে দেখা হচ্ছে।
বাংলার খবর ডেস্ক : 
























