ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম Logo মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট Logo হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড Logo হাইমচরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, শতাধিক শিক্ষার্থীকে সচেতনতা Logo মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, চোটে নেই মুশফিক Logo মাধবপুর ও শ্রীমঙ্গলে বিজিবির অভিযান, দেড় লাখ টাকার মাদক ও পণ্য জব্দ Logo ভুল চিকিৎসার অভিযোগে জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা

তারেক রহমানসহ ৪ শীর্ষ নেতার বিটিভিতে ভাষণের সময় নির্ধারণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের ভাষণ প্রচারের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বিটিভির দায়িত্বশীল সূত্র জানায়, চারটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বিটিভিতে ভাষণ প্রচারের অনুরোধ জানালে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটি তাদের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ দেয়। এর বাইরে অন্য কোনো দল এখনো ভাষণ প্রচারের জন্য চিঠি দেয়নি।

নির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পর্যায়ক্রমে বিটিভিতে ভাষণ দেবেন।

উল্লেখ্য, সর্বশেষ তিনটি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়নি। এর আগে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিটিভিতে রাজনৈতিক ভাষণ প্রচারের নজির ছিল।

জনপ্রিয় সংবাদ

মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

error:

তারেক রহমানসহ ৪ শীর্ষ নেতার বিটিভিতে ভাষণের সময় নির্ধারণ

আপডেট সময় ১১:২৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬