ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

এমপি অইলে মাধবপুরে ফ্রি ওয়াজ

হবিগঞ্জ–৪ আসনের নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী এক দৃশ্যের সাক্ষী হয়েছেন মাধবপুর উপজেলার ভোটাররা। ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী শাহপুর বাজারে গজল পরিবেশনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালান।

গজলের সুরে একযোগে কণ্ঠ মেলান উপস্থিত কয়েকশ মানুষ। ধর্মীয় আবহে ভরে ওঠে পুরো এলাকা। গজল শেষ হওয়ার পরপরই শান্ত ও আবেগঘন কণ্ঠে তাহেরী ভোটারদের উদ্দেশে ভোট দেওয়ার আহ্বান জানান। তাঁর এই ব্যতিক্রমী প্রচারণা মুহূর্তেই জনতার মধ্যে ভিন্নরকম আগ্রহ ও আলোচনার জন্ম দেয়।

প্রচারণার শেষ পর্যায়ে তিনি মাইক হাতে নিয়ে বলেন, এমপি অইলে মাধবপুরে ফ্রি ওয়াজ। এই বক্তব্যকে কেন্দ্র করে উপস্থিত জনতার মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। প্রচারণার সময় তাঁর সঙ্গে একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই প্রচারণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এ সময় গিয়াস উদ্দিন তাহেরী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে তাঁর এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ করেন। পাশাপাশি ভোটারদের কাছে দোয়া কামনা করেন এবং আরও কয়েকটি পথসভা করার ঘোষণা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ–৪ আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লক্ষের বেশি। একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও নির্বাচনী মাঠে মূল আলোচনায় রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম ফয়সল ও ইসলামিক ফ্রন্টের প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরী।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

এমপি অইলে মাধবপুরে ফ্রি ওয়াজ

আপডেট সময় ০৭:১৭:০০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬