ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজত আমির

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, মওদুদীর আদর্শে পরিচালিত জামায়াতের সঙ্গে যারা জোট করেছে, তারাও একই আদর্শের অংশ। তার ভাষায়, জামায়াতকে ভোট দেওয়া সব মুসলমানের জন্য হারাম এবং এটি কোনোভাবেই জায়েজ হতে পারে না।

চট্টগ্রামের ফটিকছড়ির কাজীরহাট বড় মাদ্রাসায় বুখারী শরিফ খতম উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন হেফাজত আমির। তিনি বলেন, তার কাছে এটি কেবল নির্বাচন নয়, বরং জামায়াতের বিরুদ্ধে একটি আদর্শিক সংগ্রাম। ইসলামের স্বার্থ রক্ষায় জামায়াতের বিরুদ্ধে অবস্থান নেওয়াকে তিনি জরুরি বলে উল্লেখ করেন।

ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরের প্রতি সমর্থন জানিয়ে মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ধানের শীষকে সামনে রেখে জামায়াতের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোই এখন সময়ের দাবি। তিনি দাবি করেন, জামায়াত ক্ষমতার সুযোগ পেলে দেশ, ইসলাম ও মুসলমানদের জন্য ক্ষতির কারণ হবে।

অনুষ্ঠানে বিএনপির মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর, নানুপুর ওবায়দিয়া মাদ্রাসার মোহতামিম সালাহউদ্দিন নানুপুরী, নাজিরহাট বড় মাদ্রাসার মোহতামিম মাওলানা হাবিবুল্লাহ কাসেমীসহ বিভিন্ন মাদ্রাসার আলেম-ওলামা ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বুখারী শরিফ খতম শেষে দেশ, জাতি ও ইসলামের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং ইসলামি মূল্যবোধ সংরক্ষণের গুরুত্ব নিয়েও বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

error:

জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজত আমির

আপডেট সময় ০৮:০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬