ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গভবনে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে নারীবিদ্বেষমূলক প্রচারণা চালানোর অভিযোগ তুলে বঙ্গভবনে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। দলটির অভিযোগ, বঙ্গভবনের একটি সরকারি ই-মেইল ব্যবহার করেই এই সাইবার হামলা চালানো হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে যাবে। সেখানে তারা এ ঘটনার বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবে।

জামায়াতের দাবি, বঙ্গভবনের একটি ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করে ফিশিং মেইলের মাধ্যমে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে অনুপ্রবেশ করা হয়। ওই অ্যাকাউন্ট থেকে স্বল্প সময়ের মধ্যে একটি নারীবিদ্বেষমূলক পোস্ট দেওয়া হয়, যা ডা. শফিকুর রহমানের রাজনৈতিক আদর্শ ও অবস্থানের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক বলে দাবি করেছে দলটি।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিকল্পিতভাবে এই সাইবার হামলা চালানো হয়েছে এবং সরকারি ই-মেইলের অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

জামায়াতের পক্ষ থেকে আরও জানানো হয়, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারের অফিসিয়াল ই-মেইল ব্যবহার করে একটি ফাইল পাঠানো হয়েছিল, যেখানে ক্লিক করার পরই এক্স অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। দলটির দাবি অনুযায়ী, অল্প সময়ের মধ্যেই তারা অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে সক্ষম হন।

জামায়াতে ইসলামী স্পষ্ট করে জানিয়েছে, বিতর্কিত ওই পোস্টটি ডা. শফিকুর রহমান বা তার অ্যাকাউন্ট পরিচালনার দায়িত্বে থাকা কেউ দেননি। রাজনৈতিকভাবে বিব্রত করা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এই সাইবার হামলা চালানো হয়েছে বলে দলটির দাবি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ
error:

বঙ্গভবনে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল

আপডেট সময় ০৩:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬