ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ Logo ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ Logo বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক Logo বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ শেষ হবে দুই মাসে Logo চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন Logo লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট, ভোগান্তিতে স্থানীয়রা Logo নাসিরনগরে ১০ শয্যা হাসপাতালে একজন নিরাপত্তা প্রহরীই ডাক্তার Logo ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ অপ্রতীমের মরদেহ উদ্ধার Logo প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন: এমপি ফয়সল

নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশ হবে ‘জুলুমের’ না ‘ইনসাফের’: সারজিস আলম

পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশ ‘জুলুমের’ হবে নাকি ‘ইনসাফের’, দেশ ‘জিম্মির’ থাকবে নাকি ‘মুক্তির’ বাংলাদেশে রূপ নেবে।

পঞ্চগড় সদর উপজেলার গোয়ালঝাড় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা সভায় তিনি বলেন, গত দেড় বছরে কে কী করেছে, কারা জুলুম-নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে—সেসব বিষয় জনগণের সামনে তুলে ধরতে হবে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হবে।

সারজিস আলম বলেন, কেবল পূর্বপুরুষরা যে প্রতীকে ভোট দিয়েছেন, সেই মানসিকতা থেকে বের না হলে আগের মতোই জুলুম চলতে থাকবে। গত দেড় বছরে সংঘটিত অনিয়ম, নিপীড়ন ও নির্যাতনের বিষয়গুলো বিবেচনায় নিয়েই ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি দাবি করেন, অভ্যুত্থানের পর এনসিপি সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর পাহারা দিয়েছে। তবে অভিযোগ করেন, একটি দলের নেতাকর্মীরা প্রতিমা বিসর্জনের স্থান ও মন্দিরের খাস জমি দখল করেছে এবং সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে।

সনাতন সম্প্রদায়ের মানুষের উদ্দেশে তিনি বলেন, দেড় বছরের কষ্ট কয়েক দিনের মিষ্টি কথায় ভুলে গেলে চলবে না। সচেতন ও দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচনী সভায় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইনসহ এনসিপি ও ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ

error:

নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশ হবে ‘জুলুমের’ না ‘ইনসাফের’: সারজিস আলম

আপডেট সময় ১১:১৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬