ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুর ও চুনারুঘাটের স্থায়ী উন্নয়ন নিশ্চিত করাই আমার বাবার রাজনীতির মূল লক্ষ্য

রায়হান আহমেদ সম্রাট, মাধবপুর প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে ধানের শীষের পক্ষে জনসমর্থন দিন দিন আরও সুসংহত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শাহজাহানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ–৪ আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলের সুযোগ্য সন্তান ও বিএনপি নেতা সৈয়দ ইশতিয়াক আহমেদ।

আবেগঘন বক্তব্যে তিনি বলেন, “বসন্তের কোকিল হয়ে শুধু মেহমানদারি করে নয়—মাধবপুর ও চুনারুঘাটের স্থায়ী উন্নয়ন নিশ্চিত করতেই আমার বাবা রাজনীতিতে রয়েছেন। তিনি সারা জীবন আপনাদের ভালোবেসেছেন এবং আপনাদের নিয়েই ভেবেছেন।”

তিনি আরও বলেন, “গত ১৭ বছর আমাদের পরিবারের ওপর যে নির্যাতন নেমে এসেছিল, সেই কঠিন সময়ে আপনারাই আমাদের পাশে ছিলেন। আজ এই নির্বাচন শুধু একটি ভোট নয়—এটি সেই মানুষটিকে দায়িত্ব দেওয়ার প্রশ্ন, যিনি আপনাদের নিজের সন্তান মনে করে ভাবেন। আগামী পাঁচ বছরের প্রতিটি কাজের হিসাব আপনারা আমাদের কাছ থেকেই নেবেন।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী এবং ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ্ব মিয়া।

বক্তারা বলেন, আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল একজন সৎ, মানবিক ও পরীক্ষিত নেতা। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই এলাকায় ন্যায়বিচার, উন্নয়ন এবং মানুষের অধিকার নিশ্চিত হবে।

সভায় মা, বোন, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলকে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুর ও চুনারুঘাটের স্থায়ী উন্নয়ন নিশ্চিত করাই আমার বাবার রাজনীতির মূল লক্ষ্য

আপডেট সময় ০৮:১২:০৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬