ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন Logo রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ মানিক Logo হাইমচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দিল উপজেলা প্রশাসন Logo গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন Logo মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষ ও বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা Logo বানিয়াচংয়ে ফুটবল খেলায় গোল দেওয়া নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, যুবক নিহত Logo চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপেন পালের মনোনয়ন দাখিল Logo চুনারুঘাটে ক্ষেতের বেড়ার জালে আটকা পড়া ৬ ফুট লম্বা অজগর উদ্ধার Logo হাইমচরে চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, সেবাপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় Logo দেশে ফেরার প্রস্তুতি? নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন

মাধবপুরে দীপাবলি ও কালীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী

শেখ ইমন আহমেদ, স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫ নম্বর আন্দিউড়া ইউনিয়নে দীপাবলি ও শ্যামাপূজা (কালীপূজা) উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোত্তাকিম চৌধুরী।

রোববার (৮ নভেম্বর) তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে পূজার সার্বিক পরিবেশ ও আয়োজন ঘুরে দেখেন। এ সময় পূজার আয়োজক, মন্দির কমিটির নেতৃবৃন্দ, ভক্ত ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে মোত্তাকিম চৌধুরী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, আন্দিউড়া ইউনিয়নের প্রতিটি ধর্মের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চান। একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিময় ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

error:

মাধবপুরে দীপাবলি ও কালীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী

আপডেট সময় ১০:১৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬