ঢাকা ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo মাধবপুরের ঐতিহ্যবাহী ফিল্টার শিল্প বিলুপ্তির পথে Logo জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় মঙ্গলবার Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

চা বাগানে ধানের শীষের ঝড় তুলেছেন সৈয়দ শাফকাত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের চা বাগান এলাকাগুলোতে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ততই জোরালো হয়ে উঠছে। এ প্রচারণার অগ্রভাগে রয়েছেন বিএনপি নেতা ও শিল্পপতি সৈয়দ শাফকাত আহমেদ।

২৩টি চা বাগানে দিনভর শ্রমিকদের সঙ্গে সময় কাটিয়ে তিনি সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন। চুনারুঘাট উপজেলার গিলানি দেউন্দি চা বাগানে শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে তিনি হবিগঞ্জ–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলের পক্ষে ভোট চান।

তার উপস্থিতিতে চা বাগানের শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। শ্রমিকরা তাকে আন্তরিকভাবে গ্রহণ করেন এবং নিজেদের সুখ–দুঃখের কথা ভাগ করে নেন।

চা শ্রমিকরা জানান, সৈয়দ শাফকাত আহমেদ দীর্ঘদিন ধরেই চা বাগানের মানুষের পাশে রয়েছেন। শিক্ষা বিস্তার ও কর্মসংস্থান সৃষ্টিতে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। এক শ্রমিক বলেন, তিনি আমাদের পরিবারের একজন সদস্যের মতো। বিপদে–আপদে তিনি সব সময় পাশে দাঁড়ান। তাই আমরা মন থেকে চাই ধানের শীষ জয়ী হোক।

চা শ্রমিক নারী নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খাইরুন আক্তার বলেন, সৈয়দ শাফকাত আহমেদ একজন মানবতাবাদী মানুষ। তিনি শ্রমিকদের সঙ্গে মিশে আমাদের আপন করে নিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনে আমরা চা বাগানের মানুষ নিরাপত্তা ও ভবিষ্যৎ উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পান বলেন, সৈয়দ শাফকাত আহমেদ খেলাধুলা, সামাজিক কর্মকাণ্ড ও শ্রমিকদের বিভিন্ন সমস্যায় সব সময় সহায়তা করে থাকেন। তার উদ্যোগে অনেক শ্রমিক কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।

এ বিষয়ে সৈয়দ শাফকাত আহমেদ বলেন, চা শ্রমিকরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হলেও দীর্ঘদিন ধরে তারা অবহেলিত। বিএনপি সরকার গঠন করতে পারলে চা শ্রমিকদের ন্যায্য অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপদ জীবন নিশ্চিত করা হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

error:

চা বাগানে ধানের শীষের ঝড় তুলেছেন সৈয়দ শাফকাত

আপডেট সময় ০১:০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬