ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল Logo দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরার নির্দেশ Logo মাধবপুরে স্কুলের সামনে মাছের আড়ত, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা Logo বাহুবলের নিখোঁজ সিএনজি চালক তুহিনের মরদেহ নবীগঞ্জে উদ্ধার Logo হাইমচরে ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা, কম খরচে পাঠানো যাচ্ছে পার্সেল

মাধবপুরে সরস্বতী পূজায় অ্যাডভোকেট আমিনুল ইসলাম

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেছেন, “আমি আপনাদের সঙ্গে আছি, সব সময় থাকব। অতিথি পাখি হয়ে এসে চলে যেতে চাই না।”

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামে ‘রয়েল ক্লাব’-এর উদ্যোগে আয়োজিত সরস্বতী পূজা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেই এই দেশকে এগিয়ে নিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের মূল শক্তি।

রয়েল ক্লাবের সদস্য বিধান দেবের সভাপতিত্বে এবং সদস্য তপু সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম, সাংবাদিক রাজীব দেব রায় রাজু, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল খায়ের দুলাল, বিএনপি নেতা বাচ্চু মিয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ মিয়া, যুবদল নেতা মাহবুব মিয়া, ছাত্রদল নেতা ইশতিয়াক আহমেদ ইমন, আল আমিন ইসলাম ও জুয়েল আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড

error:

মাধবপুরে সরস্বতী পূজায় অ্যাডভোকেট আমিনুল ইসলাম

আপডেট সময় ১১:৩৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬