ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে ভাই ভাই ষ্টোরে চুরি

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কালিকাপুর মোড় এলাকায় কোয়ালিটি কোম্পানির পাশে অবস্থিত জজ মিয়ার ভাই ভাই ষ্টোরে চুরির ঘটনা ঘটেছে। এতে দোকানের নগদ টাকা ও মূল্যবান মালামাল খোয়া গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত চোরেরা রাতের আঁধারে দোকানের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে চুরি সংঘটিত করে। সকালে দোকান খুলতে এসে ভাঙা জানালা ও মালামাল এলোমেলো অবস্থায় দেখে বিষয়টি জানতে পারেন দোকান মালিক।

খবর পেয়ে কাশিনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে এবং চোর শনাক্ত ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। আশা করছি পুলিশ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে চোরদের আইনের আওতায় আনবে।

এ ঘটনায় এলাকায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে ভাই ভাই ষ্টোরে চুরি

আপডেট সময় ০৯:৩৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬