ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

মাধবপুরে আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে লাশ হলেন সাবিনা

আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে নিজেই লাশ হলেন সাবিনা আক্তার (১৮)। পরিবারের সদস্যদের সঙ্গে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি।

নিহত সাবিনা আক্তার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের জাহেদ মিয়ার কন্যা।

পারিবারিক সূত্রে জানা যায়, একই গ্রামের নিকট আত্মীয় আমিজ আলীর স্ত্রী মৃত্যুবরণ করলে তাকে দেখতে পরিবারের সঙ্গে রওনা হন সাবিনা। মৃতব্যক্তির বাড়ির কাছাকাছি পৌঁছানোর আগমুহূর্তে হঠাৎ স্ট্রোক করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার আরও জানায়, নিহত সাবিনার বিয়ের দিন ধার্য ছিল একই গ্রামের নিকট আত্মীয় আনছব আলীর ছেলে বরকত আলীর সঙ্গে। বিয়ের কয়েক দিন আগেই এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

পরবর্তীতে সুন্দরপুর শাহী ঈদগাহে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেছে পরিবার।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

error:

মাধবপুরে আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে লাশ হলেন সাবিনা

আপডেট সময় ১০:১৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬