ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

চট্টগ্রামে ছিনতাইয়ের ২৯০ ভরি স্বর্ণ ঢাকায় উদ্ধার, সাবেক এএসআইসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রামে আলোচিত স্বর্ণ ছিনতাই মামলায় ছিনতাই হওয়া ২৯০ ভরি স্বর্ণ ঢাকায় উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে মামলার মূল আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে পুলিশের সাবেক এক এএসআইও রয়েছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি-উত্তর) ও পাঁচলাইশ থানা পুলিশের যৌথ অভিযানে এসব স্বর্ণ উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মধ্যে ২৯টি স্বর্ণের বার রয়েছে, যার মোট ওজন ২৯০ ভরি। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ছয়জন হলেন সুমন চন্দ্র দাস, মো. মাসুদ রানা ওরফে বাইক বাবু, রফিকুল ইসলাম ওরফে ইমন, রবি কুমার দাস, পান্না রানী দাস ওরফে দীপালী রানী দাশ এবং বিবেক বনিক। সুমন চন্দ্র দাস পুলিশের সাবেক এএসআই। বিভিন্ন অপরাধে জড়িত থাকায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এর আগেও তিনি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন।

পুলিশের তথ্যমতে, চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় সিএনজি অটোরিকশার গতিরোধ করে ভয়ভীতি ও মারধরের মাধ্যমে ৩৫টি স্বর্ণের বার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন, পরিকল্পিতভাবেই এই ছিনতাই সংঘটিত হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে কাগজের বাক্সে মোড়ানো অবস্থায় ২৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

চট্টগ্রামে ছিনতাইয়ের ২৯০ ভরি স্বর্ণ ঢাকায় উদ্ধার, সাবেক এএসআইসহ গ্রেপ্তার ৬

আপডেট সময় ০৭:৫২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬