ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসিরনগরের কৃষক হাবিবুর হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪ Logo মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ Logo মাধবপুরে ৭ দফা দাবিতে দলিল লিখকদের মানববন্ধন Logo ঐতিহ্যবাহী হরিপুর নৌকা বাইচ ঘিরে ব্যাপক প্রস্তুতি, উৎসবের আমেজ Logo মাধবপুরে টিএন্ডটি এক্সচেঞ্জে এখন কাজ নেই Logo আইফোনের এআই ফিচার নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন: গ্রাহকদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল Logo রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির Logo মদিনায় মসজিদে নববী থেকে বিশ্বম্ভরপুরের ওমরাহযাত্রী নারী নিখোঁজ, পরিবারের আকুতি Logo নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে গিয়ে পালানোর সুযোগ দেওয়ার অভিযোগ, এসআই ক্লোজড Logo লাখাইয়ের কৃতি সন্তান ডা. জি এম মঈন উদ্দিন পেলেন PGPN সার্টিফিকেট

ঢাকায় আইফোন তৈরির মিনি কারখানার সন্ধান

রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আইফোন তৈরির একটি গোপন মিনি কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জালিয়াতি চক্রের মূল হোতা তিনজন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, বিপুল পরিমাণ আইফোনের খুচরা যন্ত্রাংশ এবং বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। জব্দ করা আইফোন ও যন্ত্রাংশের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

তদন্তে বেরিয়ে এসেছে, চক্রটি বিদেশ থেকে অবৈধভাবে আইফোনের বিভিন্ন পার্টস দেশে এনে রাজধানীর গোপন ডেরায় দক্ষ কারিগরের মাধ্যমে সেগুলো সংযোজন করত। পরে নতুন মোড়কে আসল আইফোন হিসেবে বাজারে উচ্চমূল্যে বিক্রি করা হতো।

ডিবি কর্মকর্তারা জানান, এই চক্রের সঙ্গে শুধু বিদেশিরাই নয়, দেশীয় কিছু অসাধু মোবাইল ব্যবসায়ীও জড়িত রয়েছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় ক্রেতাদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে পুলিশ জানিয়েছে, অননুমোদিত বা সন্দেহজনক দোকান থেকে দামি স্মার্টফোন কিনলে প্রতারণার ঝুঁকি থাকে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসিরনগরের কৃষক হাবিবুর হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪

error:

ঢাকায় আইফোন তৈরির মিনি কারখানার সন্ধান

আপডেট সময় ০৭:১৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬