ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে পিস্তল গুলি ও ককটেল উদ্ধার

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে পিস্তল, গুলি ও ককটেল উদ্ধার করা হয়েছে। জেলার সদরপুর উপজেলার হাসপাতাল মোড় এলাকার পরিত্যক্ত সাব-রেজিস্ট্রার অফিসে এই অভিযান চালানো হয়।

সেনাবাহিনী ও পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর আর্মি ক্যাম্পের একটি দল সদরপুর ইউনিয়নের পরিত্যক্ত সাব-রেজিস্ট্রার অফিসের পেছনে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে থাকা একটি টয়লেটের ভেতর থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি ৭ দশমিক ৫ এমএম পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি একটি কালো ব্যাগের ভেতর থেকে চারটি তাজা ককটেলও উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সেনাবাহিনী জানায়, অপরাধী ও সন্ত্রাসীদের দমনে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সদরপুর থানার এসআই রাসেল জানান, যৌথ অভিযানে উদ্ধার করা পিস্তল, গুলি ও ককটেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে পিস্তল গুলি ও ককটেল উদ্ধার

আপডেট সময় ০১:০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬