ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

জামালপুর সদর আসনে বাংলাদেশ কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

জামালপুর প্রতিনিধি:

জামালপুর সদর আসনে বাংলাদেশ কংগ্রেসের দলীয় এমপি প্রার্থী হিসেবে আলহাজ্ব আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

জানা গেছে, জামালপুর সদর (১৪২) আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে আলহাজ্ব আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম মনোনয়ন দাখিল করেন। যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে দলীয় ডাব প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয়ভাবে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুরে ১৯৯২–৯৩ শিক্ষাবর্ষে ছাত্র সংসদ নির্বাচনে সাহিত্য, সংস্কৃতি ও ম্যাগাজিন সম্পাদক হিসেবে নির্বাচিত হন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে তিনি এলাকায় পরিচিত মুখ হিসেবে পরিচিত।

মনোনয়ন বৈধ ঘোষণার পর তিনি জামালপুর সদরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

জামালপুর সদর আসনে বাংলাদেশ কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

আপডেট সময় ১০:৪৩:৩০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬