ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

রবিবার সিলেট আসছেন মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার সিলেট সফরে আসছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

দলীয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা হবেন। পরে বেলা সোয়া ২টার দিকে একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

সিলেটে পৌঁছানোর পর বিএনপির মহাসচিব প্রথমে হযরত শাহজালাল (রহ.) এবং পরে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। জিয়ারত শেষে সন্ধ্যার দিকে তিনি সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

পরে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এই সফরকে কেন্দ্র করে সিলেটের জাতীয়তাবাদী ঘরানার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

অনেকের মতে, আসন্ন জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রণয়নের অংশ হিসেবেই পুণ্যভূমি সিলেট থেকে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড জোরদার করার লক্ষ্যেই এই সফর।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

রবিবার সিলেট আসছেন মির্জা ফখরুল

আপডেট সময় ০৯:৩৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬