ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক, এনসিএলে ছয় ক্রিকেটার Logo মাহমুদউল্লাহ, নাসির ও ইমরুলদের নিয়ে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা Logo লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন Logo চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি ৩৫১ প্রার্থী Logo শেখ ইমাদ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা দিল তাহযিবুল উম্মাহ মাদরাসা Logo হাইমচরে চোরাই ব্যাটারি উদ্ধারে গ্রেপ্তার দুই Logo নাসিরনগরে পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান Logo নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক Logo হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসীদের ঐক্য, অধিকার ও কল্যাণে কাজ করা সংগঠন ‘সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া’-এর বার্ষিক নির্বাচন সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছর দক্ষিণ কোরিয়ার হোয়াসংসি শহরের একটি হলরুমে প্রবাসী সিলেটিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন আয়োজন করা হয়।

নির্বাচনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আতিকুর রহমান নিহাদ এবং সভাপতিত্ব করেন রতন দে। সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর তত্ত্বাবধানে গঠিত একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে পুরো নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন আবু ফাহাদ সজল, মতিউর রহমান ও অশোক দাশ।

নির্বাচনে সভাপতি হিসেবে আতাউর রহমান রিপন, সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ সাহেদ আহমদ তারেক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. তাজুল ইসলাম নির্বাচিত হন।

নবনির্বাচিত কমিটির মাধ্যমে ভবিষ্যতে প্রবাসী সিলেটিদের ঐক্য আরও সুদৃঢ় হবে এবং সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত প্রবাসীরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক, এনসিএলে ছয় ক্রিকেটার

error:

সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার নির্বাচন অনুষ্ঠিত

আপডেট সময় ১২:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫