ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি বিষয়ে অবহিত করতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার সন্ধ্যা সাড়ে ৫টায় সচিবালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ সহ দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি বিষয়ে এ প্রেস ব্রিফিং ডাকা হয়েছে।

জানা গেছে, অবৈধ অস্ত্র উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিবাদী শক্তি দমনের লক্ষ্যে গত ১৩ ডিসেম্বর থেকে সারা দেশে যৌথবাহিনীর নেতৃত্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ নামে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। গত সাত দিনে এ অভিযানে মোট ৫ হাজার ৯৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

এর আগে রাজধানীর শাহবাগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও সাধারণ জনগণের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট সময় ০৪:৪০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫