ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে যা বললেন আসিফ মাহমুদ

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিশ্চিত করেছেন যে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। এরই মধ্যে তিনি সরকারের কাছে তার কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন বলেও সাংবাদিকদের জানান।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘আমি নির্বাচন করব, এটি স্পষ্ট। তবে কোথা থেকে করব, কোন দল থেকে করব, সেটি পরবর্তী সময়ে জানানো হবে।’

তিনি জানান, কোন আসন বা দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এর আগে তাকে ঢাকা-১০ আসনে বিএনপি বা এনসিপি থেকে নির্বাচন করার গুঞ্জন ছড়ায়। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি এনসিপি থেকে করব নাকি অন্য কোনো দল থেকে করব, এখনো সিদ্ধান্ত নেইনি। আশা করি কয়েক দিনের মধ্যেই সব পরিষ্কার হবে।’

আসন্ন নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে তিনি আজ সকালেই হিসাব বিবরণী দাখিল করেছেন এবং নিজের বরাদ্দ কূটনৈতিক পাসপোর্ট বাতিল (ক্যানসেল) করেছেন।

তবে কবে তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন—সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে। আমাকে ওপরের নির্দেশনা মেনে চলতে হয়। এ বিষয়ে আরও বিস্তারিত বলা সম্ভব নয়।’

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

error:

কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে যা বললেন আসিফ মাহমুদ

আপডেট সময় ০৭:৩৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫