ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

মাধবপুরে কৃষিজমির টপসয়েল রক্ষায় মোবাইল কোর্ট অভিযান: তিনজনকে ৩ লাখ টাকা জরিমানা

মাধবপুর প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে কৃষিজমির উর্বর টপসয়েল সংরক্ষণ ও অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে টানা তিন দিনের মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ৪ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত পৃথক অভিযানে তিনজনকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ড্রেজার মেশিন ও পাইপ অপসারণসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানগুলো পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়—
৪ ডিসেম্বর ২০২৫: চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে কৃষিজমির টপসয়েল উত্তোলনের দায়ে মুতি মিয়ার ছেলে মো. মাসুক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

৮ ডিসেম্বর ২০২৫: জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে একই অপরাধে নরুল ইসলামের ছেলে মো. শাহাব উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিন নারায়নখোলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১,০০০ ফুট পাইপ ও একটি ড্রেজার মেশিন অপসারণ করা হয়।

৯ ডিসেম্বর ২০২৫: আন্দিউড়া ইউনিয়নের মিরনগর গ্রামে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মো. ছুর ইসলামের ছেলে মো. মনির হোসেনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সবগুলো মামলায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী শাস্তি প্রদান করা হয়েছে। অভিযানে মাধবপুর থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম বলেন,
“কৃষিজমি রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

মাধবপুরে কৃষিজমির টপসয়েল রক্ষায় মোবাইল কোর্ট অভিযান: তিনজনকে ৩ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৯:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫