ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বিলি

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটজনক—তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। তার চিকিৎসা সহায়তায় বুধবার ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচার্ড বিলি।

বর্তমানে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) খালেদা জিয়ার নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা চলছে। তার চিকিৎসার নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। এছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক অনলাইনে এবং সরাসরি চিকিৎসায় যুক্ত আছেন।

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, প্রয়োজন হলে তাকে বিদেশে নেওয়ার জন্য বিএনপির পূর্ণ প্রস্তুতি রয়েছে। তবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল এসে পরিস্থিতি মূল্যায়ন করবে বলেও তিনি জানান।

এদিকে মঙ্গলবার রাতে চীনের একটি নতুন বিশেষজ্ঞ দল ঢাকায় এসে পৌঁছেছে। একই দিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বিলি

আপডেট সময় ১২:২৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫