ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

আখাউড়ায় গাড়ি ভর্তি গাঁজাসহ গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রাইভেটকারে গাঁজা পাচারের সময় বিপুল পরিমাণ গাঁজাসহ কামরুল ইসলাম (৪০) ও গোলাম রাব্বি (২৫) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে আখাউড়া–আগরতলা সড়কের পৌর শহরের বাইপাস এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে আখাউড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত কামরুল পৌরশহরের তারাগন গ্রামের বাসিন্দা দানু মিয়ার ছেলে এবং গোলাম রাব্বি ময়মনসিংহ তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে। রাব্বি বর্তমানে আখাউড়া রাধানগর এলাকার ভাড়াটিয়া বাসিন্দা।

পুলিশ জানায়, সকালে আখাউড়া–ব্রাহ্মণবাড়িয়া সড়কের বাইপাস এলাকায় প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে প্রাইভেটকারচালক রাব্বি ও গাড়ির মালিক আখাউড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। তারা ভারতের ত্রিপুরা থেকে চালান গ্রহণ করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।”

এদিকে মাদকসহ যুবদল নেতা কামরুল ইসলামের গ্রেফতারের ঘটনায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র নেতারা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

আখাউড়ায় গাড়ি ভর্তি গাঁজাসহ গ্রেফতার ২

আপডেট সময় ০৬:২০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫