ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে বিএনপি ক্ষমতায় গেলে: তারেক রহমান

বাংলার খবর ডেস্ক:

আগামী ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আর্থিকভাবে পিছিয়ে থাকা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার বিকালে (২৩ নভেম্বর) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলন-২০২৫-এ লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ইতোমধ্যে আমরা সেই পরিকল্পনা নিয়েছি। কর্মজীবনে যিনি যে পেশায় নিয়োজিত হতে চান, কিংবা যে চাকরি করেন এর জন্য দরকার দক্ষতা, সততা। দেশের লক্ষ লক্ষ মসজিদকে কেন্দ্র করে আরও কী ধরনের উদ্যোগ নেওয়া যায় এ বিষয়ে বিএনপি সবার পরামর্শ চায়।

তিনি আরও বলেন, অনেক মসজিদে ইমাম-মুয়াজ্জিনদের চাকরি মসজিদ কমিটির ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে। আমি মনে করি এটা হওয়া উচিত নয়। এটা ইমাম-মুয়াজ্জিনদের বিরুদ্ধে অন্যায্য আচরণ। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় সার্ভিস রুল প্রণয়নে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেবে। কারণ ইমাম-মুয়াজ্জিনরা সমাজ সংস্কারকের ভূমিকায় অবতীর্ণ।

সমাজ সংস্কারের ভূমিকা পালনকারী ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের মধ্যে যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন, তাদের অবশ্যই আর্থিক সহায়তা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব বলে বিএনপি মনে করে। এমন বাস্তবতায় যারা আর্থিক টানাপোড়েনে রয়েছেন, তাদের প্রতি বিএনপি ক্ষমতায় গেলে যৌক্তিক দাবি বাস্তবায়নে উদ্যোগ নেবে। ইমাম-মুয়াজ্জিনদের বাদ দিয়ে দশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

সম্মেলনে ইমাম-খতিবদের দ্বীনীয় দায়িত্ব স্বাধীনভাবে পালন, তাদের মর্যাদা প্রতিষ্ঠাসহ সাত দফা দাবি তুলে ধরা হয়। তারেক রহমান ইনশাফভিত্তিক দেশ গড়তে আগামী নির্বাচনে সব ইমাম-খতিব-মুয়াজ্জিনদের দোয়া ও সমর্থন চেয়েছেন। পাশাপাশি হীন রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ব্যাখ্যার মাধ্যমে সমাজে যেন ফিতনা সৃষ্টি না হয়, সেদিকে আলেমদের সতর্ক দৃষ্টি রাখার তাগিদ দিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে বিএনপি ক্ষমতায় গেলে: তারেক রহমান

আপডেট সময় ১০:২৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫