ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

তারেক রহমানকে নিয়ে নির্মিত ‘সংকট সংগ্রামে সাফল্য’ মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার

বাংলা খবর ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নির্মিত ব্যতিক্রমী তথ্যচিত্র ‘সংকট সংগ্রামে সাফল্য’ আগামী বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে। তথ্যচিত্রটিতে তারেক রহমানের বর্ণাঢ্য জীবনের নানা অধ্যায়, সংগ্রাম, রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরা হয়েছে।

বুধবার আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়— তারেক রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে নির্মিত এ তথ্যচিত্রে রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, বিচারপতি, মানবাধিকারকর্মী, শিল্পীসহ দেশের বিভিন্ন অঙ্গনের মানুষ মতামত প্রদান করেছেন। স্টুডিওভিত্তিক আলোচনা, সাক্ষাৎকার এবং নানা আর্কাইভাল উপাদানে তথ্যচিত্রটি সমৃদ্ধ করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলামের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এ তথ্যচিত্র বৃহস্পতিবার অনলাইন প্ল্যাটফর্মে উন্মুক্ত হবে।

জনপ্রিয় এই রাজনৈতিক ব্যক্তিত্বের জন্মদিন উপলক্ষে তৈরি তথ্যচিত্রটিতে তার রাজনীতি, অতীতের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের গণতান্ত্রিক বিকাশে তাঁর ভূমিকা তুলে ধরা হয়েছে। তথ্যচিত্রটি নির্মাণে দেশের বেশ কয়েকজন বরেণ্য সাংবাদিকও যুক্ত রয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

তারেক রহমানকে নিয়ে নির্মিত ‘সংকট সংগ্রামে সাফল্য’ মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার

আপডেট সময় ০৮:২০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫