ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ভোক্তা অধিকার আইনে তিন প্রতিষ্ঠানকে ৬৯ হাজার টাকা জরিমানা Logo লাখাইয়ের বামৈ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ মাহমুদুল হকের Logo লাখাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন, টাইব্রেকারে করাব ইউনিয়নের জয় Logo লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ৪৫ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo মাধবপুরে হরিনাম সংকীর্তন মহোৎসব পরিদর্শনে মোত্তাকিম চৌধুরী, ফুলের মালায় বরণ Logo বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ, সংসদে বিল তোলার ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০ Logo মাধবপুরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo নবীগঞ্জে গভীর রাতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

দেশের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে প্রবেশে সমস্যা

বাংলার খবর ডেস্ক:

দেশের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে প্রবেশ করতে সমস্যার মুখে পড়েছেন পাঠকরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার পর থেকে হঠাৎ করে এই সমস্যার সৃষ্টি হয়।

পাঠকরা অভিযোগ করেন—আরটিভি, কালবেলা, আজকের পত্রিকা, চ্যানেল টোয়েন্টিফোর, দৈনিক সমকাল, ঢাকা পোস্ট, জাগো নিউজস, বাংলার খবর ২৪সহ জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালগুলোতে প্রবেশ করতে পারছেন না। এমনকি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস-এর ওয়েবসাইটেও একই সমস্যা দেখা গেছে।

দেশের একটি ওয়েবসাইট ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা জানান, সমস্যা স্থানীয় নয়। সিঙ্গাপুর অঞ্চলের সাইবার ক্যাবল বা নেটওয়ার্ক সিস্টেমে ত্রুটির কারণে বাংলাদেশের অনেক সাইটে প্রবেশে সমস্যা হচ্ছে। তিনি আরও জানান, আন্তর্জাতিক নেটওয়ার্ক সমস্যা সমাধানের পর ওয়েবসাইটগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

হঠাৎ করে একসঙ্গে বহু গণমাধ্যমের ওয়েবসাইট ডাউন হয়ে যাওয়ায় পাঠকদের মধ্যে চরম ভোগান্তি তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক নেটওয়ার্ক কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে কাজ করছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ভোক্তা অধিকার আইনে তিন প্রতিষ্ঠানকে ৬৯ হাজার টাকা জরিমানা

error:

দেশের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে প্রবেশে সমস্যা

আপডেট সময় ১০:৫০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫