ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

গাজীপুরে নতুন কমিশনার, ৬ জেলার এসপি বদলি

বাংলার খবর ডেস্ক:

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদার। একই সঙ্গে দেশের আরও ছয় জেলার পুলিশ সুপার (এসপি) বদলি করেছে সরকার।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব আবু সাঈদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে জিএমপি কমিশনার করা হয়েছে। পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পাঠানো হয়েছে।

দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে বদলি করে পাঠানো হয়েছে ফরিদপুর জেলায়। অপরদিকে ডিএমপির কর্মকর্তা মো. মিজানুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে দিনাজপুর জেলার পুলিশ সুপার হিসেবে।

হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে বদলি করে পাঠানো হয়েছে পাবনা জেলায়। আর ডিএমপির গৌতম কুমার বিশ্বাসকে নতুন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারি এই রদবদল কার্যকর হলে সংশ্লিষ্ট জেলাগুলোর আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

গাজীপুরে নতুন কমিশনার, ৬ জেলার এসপি বদলি

আপডেট সময় ০৬:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫