ঢাকা ০১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মালদ্বীপে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন Logo হাইমচরে বিদ্যালয়ে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিখোঁজ, থানায় অভিযোগ Logo যোগাযোগ বিভ্রাটে যুক্তরাষ্ট্রজুড়ে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল Logo আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ Logo মাধবপুরে মিনি ফুটবল চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতল জগদীশপুর Logo মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার Logo মাধবপুরে মাদক-জুয়ামুক্ত আদর্শ এলাকা গড়ার অঙ্গীকার Logo সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে ৪৮ বিজিবির বিশেষ টহল জোরদার Logo হাইমচরে তিন গোডাউনে অভিযান, বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ; জরিমানা ৮০ হাজার টাকা Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিলেন নবনিযুক্ত ১৮ স্বাস্থ্য সহকারী

মাধবপুরে ছিনতাইকারী আটক: উদ্ধার স্মার্টফোন, আর্মি ক্যাম্পের দ্রুত অভিযানে স্বস্তি

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার এলাকায় ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে আটক করেছে মাধবপুর আর্মি ক্যাম্প। শুক্রবার দুপুরে পরিচালিত অভিযানে মো. শাকিল মিয়া (২৮) নামের ওই ছিনতাইকারীকে আটক করা হয়। তিনি শাহজিবাজার এলাকার বেনু মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে শাহজিবাজার ও আশপাশের এলাকায় ধারাবাহিকভাবে ছিনতাইয়ের ঘটনা বাড়ছিল। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে আর্মি ক্যাম্পের দ্রুত অভিযান স্থানীয়দের স্বস্তি এনে দিয়েছে।

অভিযান চলাকালে শাকিল মিয়ার কাছ থেকে ছিনতাই হওয়া একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিকে ও উদ্ধারকৃত ফোনটি যথাযথ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মাধবপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) পনুয়েলের কাছে হস্তান্তর করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ উল্যা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুর প্রস্তুতি চলছে এবং নিয়মিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

error:

মাধবপুরে ছিনতাইকারী আটক: উদ্ধার স্মার্টফোন, আর্মি ক্যাম্পের দ্রুত অভিযানে স্বস্তি

আপডেট সময় ০৬:৩০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫