ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

মাধবপুরে সেনা অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ একজন আটক

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সেনা সদস্যদের পরিচালিত অভিযানে মাদকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) ভোররাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত মাধবপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুরা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা স্থানীয় মো. রতন মিয়ার বাড়ি ঘিরে তল্লাশি চালায়। এ সময় তার ঘর থেকে ৭ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যসহ রতন মিয়াকে আটক করা হয়। আটক রতন মিয়া বেজুরা গ্রামের মৃত জারু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সেনা সদস্যরা জানান, মাদকবিরোধী অভিযান দেশের চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। অভিযানে মাধবপুর আর্মি ক্যাম্পের একটি বিশেষ টিম অংশ নেয়।

অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ উল্যাহ বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর অভিযানে একজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট

error:

মাধবপুরে সেনা অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ একজন আটক

আপডেট সময় ১২:৫৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫