ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

বাহুবলে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে সেনা ও পুলিশের যৌথ অভিযান

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নেতৃত্বে একের পর এক অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গিয়াস উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম এর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ সহযোগিতায় এসব অভিযান পরিচালিত হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর রাতে সুন্দ্রাটিকি এলাকায় ৪০০ ফুট সিলিকা বালু খালে প্রতিস্থাপন অভিযান পরিচালনা করা হয় ইউএনও গিয়াস উদ্দিনের নেতৃত্বে। একই দিন দুপুরে মিরপুর ও তুংগেশ্বর এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলনের মেশিন ও প্রায় ৪০০ ফুট সাধারণ বালু জব্দ করেন এসিল্যান্ড মাহবুবুল ইসলাম।

পরের দিন ১১ নভেম্বর রাতে হরিতলা ও পুটিজুরি এলাকায় সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে যৌথ অভিযান পরিচালনা করা হয় ইউএনও গিয়াস উদ্দিনের নেতৃত্বে। এছাড়া ১১ নভেম্বর দিনে মিরপুর দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সরঞ্জামাদি ধ্বংস ও সাধারণ বালু জব্দ করেন এসিল্যান্ড মাহবুবুল ইসলাম।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোট ১৯টি অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার গিয়াস উদ্দিন বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। আইনের বাইরে কেউ নয়।”
সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযান চলছে। যারা অবৈধভাবে বালু উত্তোলন করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

বাহুবলে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে সেনা ও পুলিশের যৌথ অভিযান

আপডেট সময় ১১:৫৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫