ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতাতপ নিয়ন্ত্রিত ডাইনিং রুম ও লাইব্রেরির শুভ উদ্বোধন

পারভেজ হাসান,লাখাই প্রতিনিধি:

ভর্তিকৃত রোগীদের উন্নত সুবিধা এবং স্বাস্থ্যকর্মীদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে হবিগঞ্জের লাখাই ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত হলো দুটি নতুন সুবিধা। নতুন ভবনের দ্বিতীয় তলায় চালু করা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক ডাইনিং রুম এবং তৃতীয় তলায় উদ্বোধন করা হয়েছে চিকিৎসক (কর্মকর্তা) ও সিনিয়র স্টাফ নার্সদের জন্য চিকিৎসা বিষয়ক লাইব্রেরি।

গত ৯ নভেম্বর রবিবার এই দুটি গুরুত্বপূর্ণ ব্যবস্থার শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী শামসুল আরেফীন। এ সময় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মুকতাদিরসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন ভবনে শীতাতপ নিয়ন্ত্রিত ডাইনিং রুম চালু হওয়ায় রোগীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ভর্তিকৃত রোগী মনর উদ্দিন মনির বলেন, “ডাইনিং রুমের ব্যবস্থা চালু হওয়ায় এখন আর রোগীদের রুমে ময়লা-আবর্জনার স্তূপ সৃষ্টি হবে না। অতীতের তুলনায় এখন হাসপাতালের পরিবেশ অনেক সুন্দর হয়েছে। আশা করি কর্তৃপক্ষ এই উদ্যোগ অব্যাহত রাখবে।”

নতুন সুবিধা চালু করার বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মুকতাদির বলেন, “হাসপাতালের পরিবেশ সুন্দর রাখতে এবং চিকিৎসা নিতে আসা রোগীদের কথা চিন্তা করেই আমরা এমন উদ্যোগ নিয়েছি।”

তিনি আরও জানান, রোগীদের সমস্যা, খাবারের মান এবং কোনো রোগী ডাইনিংয়ে গিয়ে খেতে পারবেন কি-না—এই বিষয়গুলো কর্তৃপক্ষের কাছে তুলে ধরার জন্য প্রতিটি রুমে একজন করে প্রতিনিধি রাখা হয়েছে। পাশাপাশি, নার্সদের চিকিৎসা বিষয়ক পড়াশোনা ও গবেষণা করার সুবিধার্থে লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগ হাসপাতালের সামগ্রিক পরিবেশ ও সেবার মান বাড়াতে সাহায্য করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতাতপ নিয়ন্ত্রিত ডাইনিং রুম ও লাইব্রেরির শুভ উদ্বোধন

আপডেট সময় ০৯:৫৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫