ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বাড়ি গেলেন জিকে গউছ

বাংলার খবর ডেস্ক:

দলীয় মনোনয়ন পাওয়ার পর বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ মঙ্গলবার হবিগঞ্জে নিজ এলাকায় ফিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি জানিয়েছেন, দলের ঐক্য ও ধানের শীষের বিজয়ই এখন মূল লক্ষ্য।

মনোনয়ন পাওয়ার পর তিনি প্রথমে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। এরপর হবিগঞ্জে ফিরে মা-বাবার কবর জিয়ারত করেন। সন্ধ্যায় হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের অপর দুই মনোনয়নপ্রত্যাশী — জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ড্যাব সভাপতি ডা. আহমুদুর রহমান আবদাল এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিম — এর বাসায় যান তিনি।

এ সময় অ্যাডভোকেট এনামুল হক সেলিম বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। প্রতিযোগিতা আছে, কিন্তু প্রতিহিংসা নেই। হবিগঞ্জে আমরা সবাই ধানের শীষকে বিজয়ী করতে একসঙ্গে কাজ করব।”

জিকে গউছ বলেন, “আমরা বড় রাজনৈতিক দলের কর্মী। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও প্রতিহিংসা নেই। ধানের শীষকে বিজয়ী করা আমাদের মূল লক্ষ্য। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রদল ও যুবদল হয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন জিকে গউছ। পরে তিনি হবিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন কারাবন্দি ছিলেন এবং ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন। এবারও দলের পক্ষ থেকে তার ওপর আস্থা রেখেছে বিএনপি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বাড়ি গেলেন জিকে গউছ

আপডেট সময় ০৬:২৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫