ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে লড়বেন জোনায়েদ সাকি

বাংলার খবর ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৯১ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। তাদের মধ্যে দলের প্রধান সমন্বয়কারী ও তারকা প্রার্থী জোনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে হাতিরপুলে দলটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এসময় জোনায়েদ সাকি বলেন, “বৃহত্তর স্বার্থে উদার ও মধ্যপন্থি কয়েকটি দলের সঙ্গে নির্বাচনি জোটের বিষয়ে আলোচনা চলছে, তা সফল হলে প্রার্থী তালিকা সমন্বয় করা হবে।”

ঘোষিত প্রার্থী তালিকায় দেখা গেছে, দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলকে পাবনা-৪ ও ঢাকা-১০ আসনে প্রার্থী করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সাত সদস্যের রাজনৈতিক পরিষদ গঠন করা হয়। এতে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল ছাড়াও ৫৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।

দল হিসেবে ১০ বছর পূর্তি উপলক্ষে সমাবেশ ও মাথাল র‍্যালি করার পরিকল্পনার কথাও জানানো হয়।

জোনায়েদ সাকি বলেন, “৩০০ আসন থেকে ছয় দলীয় জোট ‘গণতন্ত্র মঞ্চ’ প্রার্থী দেবে। উদার মধ্যপন্থি দলগুলোর সঙ্গে জোটের বিষয়ে আলোচনা চলছে। সফল হলে প্রার্থী তালিকা সমন্বয় করা হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনে জামানত বাড়ানো অগণতান্ত্রিক সিদ্ধান্ত। কোনো দল চাইলে অন্যের প্রতীক ব্যবহার করে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে লড়বেন জোনায়েদ সাকি

আপডেট সময় ০৫:০০:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫