ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

মাধবপুর-চুনারুঘাটে বিএনপির প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল।

Oplus_16908288

বাংলার খবর ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপি এবার দেশের ২৩৭টি আসনে প্রাথমিকভাবে প্রার্থীদের নাম প্রকাশ করেছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ-৪ আসনে প্রার্থী হয়েছেন সৈয়দ মোহাম্মদ ফয়সল। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় এবং মাধবপুর ও চুনারুঘাট এলাকায় দলের তৃণমূল পর্যায়ে শক্ত অবস্থান গড়ে তুলেছেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অবিচল। আমাদের প্রার্থীরা জনগণের আস্থা অর্জনে মাঠে কাজ করবেন।”

এ সময় তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন—ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন বগুড়া-৬ আসনে।

এদিকে হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাটে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ফয়সলের মনোনয়ন ঘোষণায় উচ্ছ্বাস দেখা গেছে। স্থানীয় নেতারা জানান, “ফয়সল একজন যোগ্য ও নিবেদিতপ্রাণ নেতা, যিনি জনগণের পাশে থেকে বিএনপির নীতি ও আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।”

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিএনপির এই সিদ্ধান্ত আসন্ন নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে নতুন সমীকরণ তৈরি করবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

মাধবপুর-চুনারুঘাটে বিএনপির প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল।

আপডেট সময় ০৭:১০:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫