ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

বাহুবলে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

হাবিবুর রহমান নোমান,বাহুবল প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫। এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী, বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সিরাজুল ইসলাম, বাহুবল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান জাহাঙ্গীর, বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ এবং বাহুবল মডেল প্রেস ক্লাবের সদস্য সচিব হাবিবুর রহমান নোমান।

এছাড়া ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন তোফায়েল আহমেদ, সুজন মিয়া ও বজলুর রহমানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “সমবায় হচ্ছে সাম্য ও সংহতির শক্তি।” দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা অপরিসীম। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সমবায় চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

বাহুবলে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আপডেট সময় ১০:১৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫