ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

ভৈরবকে জেলা করার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

বাংলা খবর ডেস্ক:

ভৈরবকে জেলা ঘোষণা ও প্রশাসনিক উন্নয়নের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। এতে মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

রোববার সকালে ভৈরবের দূর্জয় মোড়ে ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল।

অবরোধ চলাকালে ‘ভৈরব জেলা চাই’, ‘আমাদের দাবি মানতে হবে’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যবসায়ী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে অংশ নেন।

আন্দোলনকারীরা জানান, ভৈরব অর্থনৈতিক ও ভৌগোলিক দিক থেকে জেলা হওয়ার উপযুক্ত। প্রশাসনিক কাজের সুবিধার জন্য দীর্ঘদিন ধরে এই দাবি জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি।

তারা আরও বলেন, “ভৈরব জেলা বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।”

পরে প্রশাসনের আশ্বাসে বেলা সাড়ে ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

ভৈরবকে জেলা করার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০৩:৩৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫