ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বাংলার খবর ডেস্ক:

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার পরীক্ষায় মোট ৭ হাজার ৯১৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বার কাউন্সিল সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার (জেলা ও দায়রা জজ) স্বাক্ষরিত ফলাফল বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

বাংলাদেশে আইনজীবী হিসেবে সনদ পেতে প্রার্থীদের তিন ধাপে পরীক্ষা দিতে হয়। প্রথমে ইন্টিমেশন জমা দেওয়ার পর এমসিকিউ পরীক্ষা, এরপর লিখিত পরীক্ষা এবং সর্বশেষ মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

সনদ প্রাপ্তির পর আইনজীবীরা সংশ্লিষ্ট জেলা বার অ্যাসোসিয়েশনে যোগদানের মাধ্যমে আইন পেশায় যুক্ত হতে পারেন।

বাংলাদেশ বার কাউন্সিল দেশের আইনজীবীদের একমাত্র নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করে থাকে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ

আপডেট সময় ০৬:১৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫