ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে এনসিপির চার নেতা

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় চার নেতা।

বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে এনসিপি প্রতিনিধিরা যমুনা থেকে বের হয়ে যান।

রাজনৈতিক সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি নিয়েই মূলত এই বৈঠক হয়। ১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান ও মতপার্থক্য তৈরি হওয়ায় প্রধান উপদেষ্টা দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের উদ্যোগ নিয়েছেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির প্রতিনিধিদল যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। তারা নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ ‘তত্ত্বাবধায়কের’ ভূমিকা নিতে আহ্বান জানান।

আজকের আলোচনায় এনসিপির পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জামায়াতে ইসলামীর সঙ্গেও বৈঠক করেছেন। জানা গেছে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। দলটির নেতারা অভিযোগ করেছেন, কিছু উপদেষ্টা সবসময় প্রধান উপদেষ্টাকে ঘিরে রেখে তাকে বিভ্রান্ত করছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে এনসিপির চার নেতা

আপডেট সময় ০৮:৩০:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫