ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না: জামায়াত সেক্রেটারি

বাংলার খবর ডেস্কঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “জামায়াতে ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। তোমরা নতুন ছাত্রদের দল—জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।”

সোমবার বিকেল ৩টায় সাতক্ষীরার তালা উপজেলার ছাত্র–যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “সারা বাংলাদেশের মানুষ এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত। নতুন বাংলাদেশের যে ঢেউ শুরু হয়েছে, তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জামায়াত গুম, খুন, লুটপাট ও দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়।”

তিনি আরও বলেন, “কোনো উসকানিতে উত্তেজিত হওয়া যাবে না। তালা-কলারোয়ার মানুষ শান্ত থাকুন। একটি পক্ষ আমাদের গণজোয়ার ঠেকাতে ষড়যন্ত্র করছে। জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না। জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না, দুর্নীতি ও লুটপাট থাকবে না।”

এ সময় তিনি দাবি করেন, জামায়াত ক্ষমতায় এলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে। “এমনকি হিন্দু সম্প্রদায়ের মানুষও চাইবে জামায়াত ক্ষমতায় আসুক,” বলেন তিনি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা–কলারোয়া আসনের প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, খুলনা অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর ডা. শেখ মাহমুদুল হক এবং জেলা সেক্রেটারি আজিজুর রহমান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না: জামায়াত সেক্রেটারি

আপডেট সময় ১০:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫