ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

স্বপ্নের ইতালি যাত্রা, ১৬ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের ৩৫ যুবক

**স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ:**

হবিগঞ্জের ৩৫ তরুণ ইতালি যাওয়ার পথে লিবিয়ার ভূমধ্যসাগরের নীল জলে ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবার ও স্থানীয়রা জানাচ্ছেন, তাদের জীবিত না মৃত তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

জানা গেছে, গত ৩০ অক্টোবর লিবিয়া প্রবাসী আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামের দালাল হাসান আশরাফ ওরফে সামায়ূন মোল্লার মাধ্যমে যুবকরা লিবিয়ার ত্রিপলি বন্দর থেকে নৌকায় চড়ে ইতালির উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে বানিয়াচং, শ্রীমঙ্গলকান্দি ও আজমিরীগঞ্জের বিভিন্ন গ্রামের যুবক রয়েছেন।

শুধু পশ্চিমভাগ গ্রাম থেকেই ছয় যুবক নিখোঁজ হয়েছেন, যেখানে প্রত্যেকের কাছ থেকে ১৭–২০ লাখ টাকা নিয়েছিলেন দালাল হাসান আশরাফ। নিখোঁজ যুবকদের পরিবারে শোকের ছায়া নেমেছে। নিখোঁজ যুবক সাব্বিরের বাবা আব্দুল ওয়াহেদ জানান, তিনি ছেলেকে ইতালি পাঠাতে বাড়ির জমি ও গরু বিক্রি করে মোট ১৮ লাখ টাকা দিয়েছেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, দালাল হাসান আশরাফ ওরফে সামায়ূন মোল্লা মানবপাচার চক্র চালিয়ে যাচ্ছেন। তবে অভিযুক্ত আব্দুল মুকিত মাস্টার অভিযোগ অস্বীকার করেছেন। আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবিড় রঞ্জন তালুকদার জানান, এখনও পর্যন্ত কোনো পরিবার লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

স্বপ্নের ইতালি যাত্রা, ১৬ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের ৩৫ যুবক

আপডেট সময় ০৫:৩৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫