ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে এসআরবি-৯-এর অভিযানে ৫০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ২ Logo গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত রাখা হয়েছে এপিসি Logo মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, আটক ৩ Logo লাখাইয়ে ব্যস্ত সড়কের ব্রিজে ধান শুকানো, দুর্ঘটনার শঙ্কা Logo চুনারুঘাটে বন বিভাগের অভিযান, চিকরাশি কাঠসহ পিকআপ জব্দ Logo সপ্তম বছরে নোয়াপাড়া ব্লাড সোসাইটি, মানবিক কার্যক্রমে যুক্ত হলো টমটম Logo লালবাগে ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস Logo মাধবপুরে তাহেরীকে ছাড়াই হবে সুন্নি মহাসম্মেলন, প্রশাসনের সিদ্ধান্ত Logo মাধবপুরে গভীর রাতে অভিযান, ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা Logo মাধবপুরে তাহেরীকে ছাড়াই হবে সুন্নি মহাসম্মেলন, প্রশাসনের সিদ্ধান্ত

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত রাখা হয়েছে এপিসি

বাংলার খবর ডেস্ক

গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য মোতায়েন করা সদস্যদের সর্বোচ্চ সংখ্যকের সঙ্গে বডি-ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ড্রোন প্রযুক্তি ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিওচিত্র সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছেন তাঁরা।

দায়িত্ব পালনের ক্ষেত্রে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেও বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। দেশের প্রয়োজনে সরকার অর্পিত দায়িত্ব নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে পালনে বাহিনীটি বদ্ধপরিকর।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে এসআরবি-৯-এর অভিযানে ৫০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ২

error:

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত রাখা হয়েছে এপিসি

আপডেট সময় ১০:২৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬