ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়াই গভর্নরসহ ৬ পদে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি

বাংলার খবর ডেস্ক:

বাংলাদেশের নতুন জুলাই সনদ অনুযায়ী এখন থেকে প্রধানমন্ত্রী বা অন্য কোনো কর্তৃপক্ষের সুপারিশ ছাড়াই রাষ্ট্রপতি সরাসরি দেশের ছয়টি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিতে পারবেন। এসব পদগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ, তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ও কমিশনারগণ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যগণ, আইন কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ।

এর ফলে দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থায় পরিবর্তন এসেছে, যেখানে এসব পদে নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর অনুমোদন অপরিহার্য ছিল। জুলাই সনদ কার্যকর হওয়ার পর রাষ্ট্রপতির হাতে এই নিয়োগ ক্ষমতা সম্পূর্ণভাবে চলে যাচ্ছে।

তবে, বর্তমান আইনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতিকে নিয়োগ দিতে পারেন, কিন্তু অন্যান্য পদে প্রধানমন্ত্রীর সুপারিশ ছাড়া নিয়োগের সুযোগ ছিল না। জুলাই সনদের মাধ্যমে সেই বিধান সংশোধিত হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে দেশের প্রধান রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে এই জুলাই সনদ স্বাক্ষরিত হয়। দলিলটি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের রক্ত ও জনগণের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রণীত নতুন রাজনৈতিক সমঝোতার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, জুলাই সনদ রাষ্ট্রপতির ক্ষমতা কাঠামোয় একটি বড় পরিবর্তন আনবে এবং প্রশাসনিক স্বচ্ছতা ও ভারসাম্য নিয়ে নতুন আলোচনার জন্ম দেবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়াই গভর্নরসহ ৬ পদে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি

আপডেট সময় ০২:৩৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫