ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জের লাখাইয়ে পৃথক স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষ; রণক্ষেত্র দুই গ্রাম, আহত ২২ জন Logo মাধবপুরে ট্রাক্টরের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু Logo রেমা-কালেঙ্গা বনে ট্রাক্টরসহ গাছ আটক, ঘুষ নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে Logo শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা নিয়ে সভা Logo বুধবার সরকারি দলের সংসদীয় সভা, এমপিদের উপস্থিত থাকার নির্দেশ Logo ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর Logo ভারতে গ্রেপ্তার হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে: আইজিপি Logo মাধবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত Logo সৌদিতে আবাসিক ভবনে মিসাইলের আঘাত, বাংলাদেশিসহ নিহত ২ Logo লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ আটক ২

সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠকে বসছেন মির্জা ফখরুল

**বাংলার খবর ডেস্ক:**

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। দলটির শীর্ষ পাঁচ নেতা দেশজুড়ে বিভাগভিত্তিক প্রাথমিক খসড়া তালিকা তৈরির কাজ করছেন। এর মধ্যে সিলেট বিভাগের দায়িত্বে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা গেছে, আগামী রোববার (১৯ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সিলেট বিভাগের সব মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠকে বসবেন মির্জা ফখরুল।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সিলেট–৩ আসনের মনোনয়নপ্রত্যাশী আব্দুল আআদ খান জামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, “দলের পক্ষ থেকে আমাকে বৈঠকের বিষয়ে জানানো হয়েছে, আমি অংশ নেব।”

বিএনপির কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক ও সিলেট–৪ আসনের মনোনয়নপ্রত্যাশী মিফতাহ সিদ্দিকী জানান, “এটি দলের অভ্যন্তরীণ বৈঠক, যেখানে সিলেট বিভাগের সব মনোনয়নপ্রত্যাশীরা উপস্থিত থাকবেন।”

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের টিম ইতিমধ্যে ৯ বিভাগে ভাগ করে প্রার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে খসড়া তালিকা প্রণয়নের কাজ প্রায় শেষ করেছে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি আসনে একজন প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির দিকেও মনোযোগী হতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনপি নেতারা বলছেন, দীর্ঘদিন নির্বাচনের বাইরে থাকায় এবার দলের ভেতরে মনোনয়নপ্রত্যাশীদের সংখ্যা বেড়েছে, তবে এতে দলের ঐক্যে কোনো প্রভাব পড়বে না। “ধানের শীষের পক্ষে সবাই এক”— বলছেন নেতারা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জের লাখাইয়ে পৃথক স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষ; রণক্ষেত্র দুই গ্রাম, আহত ২২ জন

error:

সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠকে বসছেন মির্জা ফখরুল

আপডেট সময় ০৮:২৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫