ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

পিআর পদ্ধতির নামে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: এডভোকেট আমিনুল ইসলাম

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আমিনুল ইসলাম বলেছেন, “পিআর পদ্ধতির নামে একটি মহল নানা বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত।”

তিনি আরও বলেন, “আমাদের এখন চোখ-কান খোলা রাখতে হবে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকতে হবে।”

সোমবার বিকেলে মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট সুফিয়া আক্তার হেলেন।
সভা পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আজিজুর রহিম ও ছাত্রদল নেতা মনিরুল ইসলাম মন্টি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপন, আদাঐর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু মিয়া মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক অর্থ সম্পাদক শামসুল হক তালুকদার জুয়েল, চুনারুঘাট পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিক তালুকদার, মাধবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমরান নাজির বাপ্পি, শেখ শামীম আহমদ, স্বেচ্ছাসেবকদল নেতা মুসলিম উদ্দিন, অলিউর রহমান ও শাহজালাল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ ইমন প্রমুখ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

পিআর পদ্ধতির নামে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: এডভোকেট আমিনুল ইসলাম

আপডেট সময় ০৯:২৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫