ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ Logo দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

মাধবপুরে আইএফআইসি ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী বাজার শাখায় আইএফআইসি ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে শাখা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কেক কেটে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।

এসময় উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক নাজমুল হাসান, চৌমুহনী খুর্শিদ হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মিহির চন্দ্র দেব, অবসরপ্রাপ্ত শিক্ষক ইদ্রিছ আলী খান, চৌমুহনী বাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক ডা. লাল মিয়া, সদস্য সচিব মাইনুল ইসলাম জুয়েল, সাংবাদিক হামিদুর রহমান, ব্যবসায়ী দিদারুল ইসলাম রাজু, মাওলানা আব্দুল কুদ্দুসসহ ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে অতিথিরা আইএফআইসি ব্যাংকের ধারাবাহিক সাফল্য ও গ্রাহকসেবা উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন। তারা ভবিষ্যতে আরও জনবান্ধব ব্যাংকিং সেবা নিশ্চিত করার আহ্বান জানান এবং প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাংকের উজ্জ্বল অগ্রযাত্রার জন্য শুভকামনা জানান।

জনপ্রিয় সংবাদ

শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয়

error:

মাধবপুরে আইএফআইসি ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় ০৫:৫৭:০১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫