
বাংলার খবর ডেস্ক
সিলেটে উদয়ন এক্সপ্রেস ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হওয়ায় বাংলাদেশ রেলওয়ের দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় সিলেট রুটে ট্রেন চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেনের শিডিউল ব্যাহত হয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন লোকোমাস্টার মো. ইলিয়াস এবং সহকারী লোকোমাস্টার জহিরুল ইসলাম নোমান।
ঘটনার পর রেলওয়ের ডিভিশনাল ম্যানেজারের নির্দেশে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন: বিভাগীয় পরিবহন কর্মকর্তা, ঢাকা; বিভাগীয় প্রকৌশলী-২, ঢাকা; বিভাগীয় মেকানিকাল ইঞ্জিনিয়ারিং (লোকো), ঢাকা; এবং বিভাগীয় সিগন্যাল ইঞ্জিনিয়ার, ঢাকা।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ নূরুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বাংলার খবর ডেস্ক : 










