ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo সিএনজি থামিয়ে যুবককে জিম্মি করে হাত-পা বেঁধে ৩০ হাজার টাকা-মোবাইল লুট Logo হবিগঞ্জের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক, এনসিএলে ছয় ক্রিকেটার Logo মাহমুদউল্লাহ, নাসির ও ইমরুলদের নিয়ে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা Logo লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন Logo চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি ৩৫১ প্রার্থী Logo শেখ ইমাদ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা দিল তাহযিবুল উম্মাহ মাদরাসা Logo হাইমচরে চোরাই ব্যাটারি উদ্ধারে গ্রেপ্তার দুই Logo নাসিরনগরে পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান

মাধবপুর সীমান্তে অবৈধভাবে বালু উত্তোলনকালে বিজিবি-পুলিশের যৌথ অভিযান: একজনের কারাদণ্ড, দুটি ট্রাক্টর জব্দ

বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত সুরক্ষা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সমন্বয়ে মাধবপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজেন্দ্রপুর বিওপির একটি টহল দল মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম এবং মাধবপুর থানা পুলিশের সহযোগিতায় চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর সোনাইছড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শূন্য লাইনের ৫০০ গজ ভেতরে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ট্রাক্টরসহ মোঃ জাহিদ (৩৫), পিতা: মৃত আব্দুল মালেক, গ্রাম-শ্রীধরপুর, থানা-মাধবপুর’কে আটক করা হয়।

ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” অনুযায়ী তাকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং দুটি ট্রাক্টর জব্দ করা হয়।

সূত্র জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ওই এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি করছে এবং সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

error:

মাধবপুর সীমান্তে অবৈধভাবে বালু উত্তোলনকালে বিজিবি-পুলিশের যৌথ অভিযান: একজনের কারাদণ্ড, দুটি ট্রাক্টর জব্দ

আপডেট সময় ১২:৪৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫