ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মরেও অমর লিটন দাশ, মেডিকেল শিক্ষায় দেহ দান Logo ডোপ টেস্ট পজিটিভ, পুলিশ সুপার নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত Logo মঙ্গলবার রাত থেকে কলকারখানায় আগের মতো গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo মাধবপুরের ঐতিহ্যবাহী ফিল্টার শিল্প বিলুপ্তির পথে Logo জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় মঙ্গলবার Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে

অবশেষে ক্ষমা চাইলেন আমির হামজা

বাংলার খবর ডেস্ক
দেশের আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা সম্প্রতি দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য অবশেষে ক্ষমা প্রার্থনা করেছেন। জামায়াতে ইসলামী তার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে রাজনৈতিক কোনো ইস্যুতে মন্তব্য না করার পরামর্শ দেওয়ার পর তিনি সংবাদমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন।

রোববার (২১ সেপ্টেম্বর) তিনি বলেন, সংগঠনের দায়িত্বশীলরা তাকে সতর্ক থাকতে বলেছেন। তিনি আর রাজনৈতিক বা বিতর্কিত বিষয়ে মন্তব্য করবেন না, শুধুমাত্র কোরআনের তাফসির নিয়েই আলোচনা করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে দেওয়া বক্তব্যের সমালোচনা নিয়ে তিনি বলেন, মুহসিন হলের নাম ভুলবশত মুখ ফসকে এসেছে। আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মদের বোতল নিয়ে দেওয়া বক্তব্য নিয়েও সমালোচনা হচ্ছে। তিনি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সতর্ক থাকার প্রতিশ্রুতি দেন।

রাশমিকা মান্দানাকে নিয়ে দেওয়া বক্তব্য প্রসঙ্গে তিনি জানান, মা হাওয়ার সৌন্দর্যের প্রসঙ্গে তুলনা করতে গিয়ে ওই মন্তব্য করেছিলেন। এজন্যও তিনি ক্ষমা প্রার্থনা করেছেন।

আমির হামজা আরও বলেন, আওয়ামী লীগের আমলে তিনি কারাগারে ছিলেন এবং সেখানকার অভিজ্ঞতার কারণে এখনো শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন। এ কারণেই অনেক সময় কথা বলতে গিয়ে ভুল হয়ে যায়। তিনি আশ্বাস দেন, এখন থেকে সতর্ক থাকবেন এবং কাউকে কষ্ট দেওয়ার মতো কিছু আর বলবেন না।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মরেও অমর লিটন দাশ, মেডিকেল শিক্ষায় দেহ দান

error:

অবশেষে ক্ষমা চাইলেন আমির হামজা

আপডেট সময় ০৫:৫২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫